ঝিকরগাছায় যৌথ বাহিনীর অভিযানে একটি চাইনিজ কুড়াল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

0
17

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাঈম হোসেন (২০), পিতা কিবরিয়া পারভেজ, মাদ্রাসাপাড়া, বারবাকপুর; মেহেদী মোড়ল (২০), পিতা মৃত অলিয়ার রহমান, বিশ্বাসপাড়া, বারবাকপুর; মো. শাওন হোসেন (২৫), পিতা শেখ ফিরোজ হাসান, শেখপাড়া, বারবাকপুর; ওয়ালিদ (২০), পিতা এম এম সাঈদ, পূর্বপাড়া, বোধখানা; এবং মো. মেহেদী হাসান আশিক (২২), পিতা শেখ কলিমউদ্দিন, শেখপাড়া, বারবাকপুর-সকলেই ঝিকরগাছা থানাধীন যশোর জেলার স্থায়ী বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাওরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে আসা হলে শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বেলাল হোসেন বাদী হয়ে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


ঝিকরগাছায় যৌথ বাহিনীর অভিযানে একটি চাইনিজ কুড়াল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here