জাগরণী ইসলামী তরুণ সংঘের পৃষ্টপোষক জনাব স্বপন আহমেদ কে তরুণ সংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

শাহরিয়ার শাকিল,বড়লেখা (সিলেট) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সামাজিক সংঘঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের পৃষ্টপোষক স্বপন আহমেদের পূণরায় প্রবাস গমণ উপলক্ষে সংবর্ধনা প্রদান।

বুধবার (৯ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকার সময় স্বপন আহমেদের বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জুনেদ আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং জাগরণীর উপদেষ্ঠা আবুল কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জাগরণীর উপদেষ্ঠা মাও কবির হোসাইন, অর্থ সম্পাদক আলতা হোসেন,সহ-অর্থ সম্পাদক আব্দুল ওয়াব রায়হান। সদস্য মুজাহিদ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, জাগরণী প্রায় ১৩ বৎসর ধরে মানবতার কল্যাণে কাজ করে আসছে, এবং বিভিন্ন সময়ে শিক্ষামূল্যক কার্যক্রম, এবং কখনো প্রবাসীদের সংবর্ধনা, অসুস্থ রোগীকে সহযোগীতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে সে জন্য নিশ্চয় প্রশংসার দাবি রাখে জাগরণী ইসলামী তরুণ সংঘ।

সংবর্ধিত অতিথি হিসেবে স্বপন আহমেদ বলেন, আমার মত ক্ষুদ্র একজন মানুষকে আজ জাগরণী যে সংবর্ধনা দিয়েছে তাঁর জন্য আমি চিরকৃতজ্ঞ। ইনশাআল্লাহ অতিথিতে যেমন জাগরণীকে সহযোগীতা করেছি, আগামীতে ও আরো বড় ধরণের সহযোগীতা করবো। এবং জাগরণীর সাথে আমার সব সময় যোগাযোগ থাকবে।


জাগরণী ইসলামী তরুণ সংঘের পৃষ্টপোষক জনাব স্বপন আহমেদ কে তরুণ সংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here