বড়লেখার যুবক মুন্না কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

কাতার সড়ক দুর্ঘটনায় বড়লেখার যুবক মুহিবুজ্জামান মুন্না (৩৩) নিহত হয়েছেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টায় কাতারের রায়হান নামক এলাকার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে হামাদ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর ৫টায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাঁর মৃত্যু হয়। দেশে নিয়ে আসার সব কার্যক্রম সম্পূর্ণ হলে মুন্নার লাশ দেশে নিয়ে আসা হবে এবং গ্রামের নির্ধারিত কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পাদিত করা হবে।

সুজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম শহিদ এ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন। মুহিবুজ্জামান মুন্না বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নের সোনাপুর গ্রামের মনিরুজ্জামান মনিরের ছেলে। মুন্নার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বড়লেখার যুবক মুন্না কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here