কুষ্টিয়া ভেড়ামারায় মাইক্রোবাস চালক সাইদুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

0
49

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় মাইক্রোবাস শ্রমিক সংগঠনের সভাপতি ও পৌর শ্রমিকদলের সহ সভাপতি মাইক্রোবাস চালক
সাইদুল ইসলাম হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মাইক্রোবাস শ্রমিক সংগঠন ও শ্রমিকদলের যৌথ উদ্যোগে আজ শনিবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে ভেড়ামারা উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাইদুল হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে মাইক্রোবাস শ্রমিকসহ এলাকার নারী ও পুরুষরা অংশ গ্রহন করে। উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, শ্রমিক নেতা জাকির হোসেন বাচ্চু,মাসুদ রানা সহ জেলা ও উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মাইক্রোবাস চালক সাইদুল ইসলামকে দূবৃত্তরা কুপিয়ে নৃশংস ভাবে খুন করে। নিহত মাইক্রোবাস চালক সাইদুল ইসলাম ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের আলতাফ হোসেন’র ছেলে।


কুষ্টিয়া ভেড়ামারায় মাইক্রোবাস চালক সাইদুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here