ফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

0
26

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ফল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ স্ট্যাটাস দেন তিনি। আবিদ লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এর আগে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল ব্যাপক কারচুপির অভিযোগ আনে। আবিদুল ইসলাম বলেন, এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট গ্রহণ করা হয়েছে।


ফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here