দুমকী প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আবুল, সম্পাদক সাইদুল

0
31

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

আগামী ২ বছরের জন্য দুমকি প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে সাগর কন্যা কুয়াকাটায় হোটেল বনানী প্যালেস হলরুমে আয়োজিত সাধারন সভার দ্বিতীয় পর্বে দুমকি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে সদস্যদের মুক্ত ভোটে নতুন কমিটি গঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এশিয়ান টেলিভিশনের মোঃ আবুল হোসেন সভাপতি ও দৈনিক দিনকালের দুমকী উপজেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী বেলাল হোসেন দুলাল (দৈনিক জনকণ্ঠ),  মো: এবাদুল হক (দৈনিক সমকাল), আব্দুল মজিদ খান (দৈনিক আজকের রূপান্তর), যুগ্ন- সম্পাদক মো: সহিদুল ইসলাম (দৈনিক যুগান্তর), মো: নাঈম হোসেন (দৈনিক যুগান্তর স্টাফ রিপোর্টার দক্ষিণ অঞ্চল), অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ), দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম (আমাদের নতুন সময়),  প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান (দৈনিক প্রতিদিনের সংবাদ ওদৈনিক জনবানী), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আল ফাহাদ (প্রতিদিনের বাংলাদেশ), আইসিটি সম্পাদক সংকর চন্দ্র মিত্র (দৈনিক আজকের পত্রিকা), সদস্য পদে সৈয়দ ফজলুল হক (সহকারি সম্পাদক দৈনিক সাথী), মোঃ আবদুল কুদ্দুস (দৈনিক মানবজমিন), স্বপন কুমার দাস (দৈনিক কালের কন্ঠ)।


দুমকী প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আবুল, সম্পাদক সাইদুল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here