আমতলীতে সাকুরা-সিএনজি সংঘর্ষে আহত ১০

0
27

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা আমতলী ঢাকা কুয়াকাটা-মহাসড়কের মানিকঝুরি নামক স্থানে দুটি সিএনজিকে সাকুরা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকাল সারে ০৫.০০টায় মানিকঝুড়ি নামক স্থানে আক্কাস বয়াতীর বাড়ির ঢাকা কুয়াকাটা মহাসড়কে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, শামীম (৩৮), আবু সালে (৪০), মোসা: জেসমিন (৪০), ফেরদাউস (১৮), এনি (২০), আজিজ (৮০), ইউসুফ (৬৫), কালাম (৪০), মোশারফ (৪৫), বাবুল (৫০)।

স্থানীয় সূএে জানা যায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি গাড়ি আমতলী থানাধীন মানিকঝুরি নামক স্থানে একটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তায় থাকা অপর আরেকটি সিএনজির উপরে গিয়ে পড়ে ঘটনাস্থলে সিএনজি ড্রাইভার সহ মোট ১০ জন আহত হয়। এলাকাবাসী আহতদের কে উদ্ধারপূর্বক দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ০৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি ০৬ জন কে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসা শেষে ০৩জন ভর্তি হয়েছে বাকি ০৩জন চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ ওসি দেওয়ান জগলুল হাসান বলেন,গাড়ি থানায় আটক রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আমতলীতে সাকুরা-সিএনজি সংঘর্ষে আহত ১০

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here