দুমকিতে চুরির অভিযোগে হাত-পা বেঁধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

0
45

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে চুরির অভিযোগে এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। নির্যাতনের ২ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিও সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নির্যাতনের পরে ওই কিশোরকে পুলিশে দেয়া হয়েছে। নির্যাতনের শিকার কিশোর রমজান মল্লিক পার্শ্ববর্তী রাজাখালী গ্রামের বশির মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান এক মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে রমজান কে আটক করে দোকানে নিয়ে নির্যাতন করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের মুদি দোকানে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শিশু ইমন, মাহফুজুর রহমান ও কামাল সিকদার বলেন, ঘটনা জানতে পেরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন কিশোর রমজানকে হাত- পা বেঁধে গ্রীলের সাথে পা উপরে টানিয়ে জলিল সিকদার, তাঁর দুই স্ত্রী, আরিফ ও ফয়সাল সিকদার রড ও লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করছে।

স্থানীয়রা এর তীব্র প্রতিবাদ করেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

তবে অভিযুক্ত দোকান মালিক জলিল সিকদার নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, রমজান আমার দোকানে ঢুকে নগদ টাকা চুরি করার সময় স্থানীয়রা রমজানকে হাতেনাতে ধরে ফেলে।

ভুক্তভোগী কিশোর রমজানের ভাই সাকিব হোসেনের ভাষ্য, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন। তিনি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।

এবিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং কিশোরকে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের বিষয়টি তাঁর জানা নাই।


দুমকিতে চুরির অভিযোগে হাত-পা বেঁধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here