মুন্সীগঞ্জে জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে হামলা ও বা‌ড়ি ভাংচুর

0
96

 মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি:

মুন্সীগঞ্জে জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বসতঘরে ককটেল হামলায় জিনুক বেগম নামের একজন গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামে এঘটনা ঘটে। এসময় ককটেলের আঘাতে ঝিনুক বেগমের বসতঘরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, আপন চাচাতো ভাই আইউব খান, মামুন খান ও মাছুম খানদের সাথে প্রবাসী ইয়ার খানের দীর্ঘদিন যাবত জমি সংক্রন্ত বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

ককটেল হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী আহত জিনুক বেগম বলেন, জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার বসতঘরে ককটেল হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে আইউব, মামুন, মাছুম গংরা। এসময় হামলাকারী আমাকে আহত করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণ লুটে নেয়। বর্তমানে আমি চরম আতঙ্কে রয়েছি।

এই বিষ‌য়ে মোঃ সালামত খা‌নের ছে‌লে মোঃ আইউব খান জানান, মোঃ ইয়ার এই স্ত্রীর কোন অ‌ভি‌যোগ সত্য না, ত‌বে তা‌দের সা‌থে এর আ‌গে পা‌রিবা‌রিক ভা‌বে একটু  জা‌মেলা হয়েছিল। আ‌মরা থানায় অ‌ভি‌যোগও করা হ‌য়ে‌ছে। সেটা এখ‌নো মিট হয় নাই, ত‌বে ২‌দিন পর চেয়ারম‌্যান অ‌ফি‌সে বস‌বো।

মুন্সীগঞ্জ সদর থানার ও‌সি তদন্ত মোঃ রা‌জিব খান জানান, এখ‌নো আমরা অ‌ভি‌যোগ পাই‌নি, অ‌ভি‌যোগ পে‌লে আমরা আইনগত ব্যবস্থা নিব।


মুন্সীগঞ্জে জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে হামলা ও বা‌ড়ি ভাংচুর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here