লালমনিরহাটে নির্মাণ সামগ্রীর মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঠিকাদার সমিতির মানববন্ধন।

নুরুজ্জামান আহম্মেদ,লালমনিরহাট প্রতিনিধি:

সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক ভাবে নির্মাণ সামগ্রীর অস্বভাবিকভাবে মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে লালমনিরহাটে ঠিকাদার সমিতি মানববন্ধন করেছে। সেই সাথে নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণ না করা হলে ঠিকাদাররা তাদের সমস্ত কাজ বন্ধ রাখবে বলেও মানববন্ধনের মাধ্যমেই জানান ঠিকাদাররা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাট ঠিকাদার সমিতির আয়োজনে ও জেলার সর্বস্তরের ঠিকাদারগণের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক ভাবে নির্মাণ সামগ্রীর দাম অস্বভাবিকভাবে বৃদ্ধি করেছে। ফলে ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসব নির্মাণ সামগ্রীর যে রেট দেয়া হয়েছে বর্তমান বাজার দর ওই রেট থেকে অনেক ঊর্ধ্ব গতিতে রয়েছে। এছাড়া অস্বাভাবিকভাবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে পূর্বের ক্রয়কৃত মালামাল ডেলিভারী না দিয়ে কোম্পানি ঠিকাদারদের টাকা ফেরত দিচ্ছে। এতে দোকানদার ও কোম্পানির এজেন্টদের সাথে ঠিকাদারদের সম্পর্ক খারাপ হচ্ছে।
বক্তরা আরো বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন সহযোগী। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ঠিকাদারদের পাশাপাশি জনগণের একটি বড় অংশ জড়িত। তাছাড় এই সেক্টর থেকে ঠিকাদাররা সরকারকে কোটি কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছে। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে অনেক ঠিকাদার আজ রাস্তায় নেমেছে। তাই নির্মাণ সামগ্রীর মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসব কুচক্রী মহলের সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ঠিকাদাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
ঠিকাদারদের ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে জেলা ঠিকাদার সমিতির আহবায়ক ও সিনিয়র ঠিকাদার কাজি নজরুল ইসলাম তপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ন আহবায়ক বদরুজ্জামান প্লাবন, মতিয়ার রহমান মতি, সমিতির সদস্য ঠিকাদার সবুজ, ঠিকাদার সহিদুল ইসলাম, ঠিকাদার রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এসময় মের্সাস সুমন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সুমন মিয়া, ফাহিম এন্টারপ্রাইজের ফিরোজ মাহমুদ, মের্সাস আব্দুল হাকিমের স্বত্বাধিকারী আব্দুল হাকিম, ঠিকাদার মোঃ কিসমত আলী, ঠিকাদার রাশেদুজ্জামান রোমান, ঠিকাদার রাশেদুল ইসলাম,ঠিকাদার ইদ্রিস আলী, ঠিকাদার বাবুসহ শতাধিক ঠিকাদার ও সহযোগী ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক লালমনিরহাটের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন লালমনিরহাট ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ।


লালমনিরহাটে নির্মাণ সামগ্রীর মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঠিকাদার সমিতির মানববন্ধন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here