খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো – আলতাব হোসেন চৌধুরী 

0
52

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানায় স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলে তা ধরা পড়তো,তাই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। এসময় তিনি আরো বলেন,তফসিল ঘোষণা হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন। সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবেন এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি,সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি,

জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফোরকান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, মোঃ সাইদুর রহমান খান, জাকির আলম মিলন, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, মুরাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মর্তুজা, আব্দুল ওহাব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ।

এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো – আলতাব হোসেন চৌধুরী 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here