লালমোহনে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী কবির হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত কবির হোসেনের বাড়ি চরফ্যাশন উপজেলার রৈদেরহাট এলাকায় বলে জানা গেছে।

ঘটনার পর ট্রাক চালক দ্রুত স্থান ত্যাগ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা তদন্তের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


লালমোহনে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles