উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ

0
54

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পর রাজধানীর উত্তরায় গৃহীত হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। পুরো এলাকা এখন নিরাপত্তার চাদরে আচ্ছাদিত। শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিরাই প্রবেশ করতে পারছেন; সাধারণ মানুষকে প্রবেশে নিষেধ করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। এ ছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছেন।

ডিসি মহিদুল ইসলাম বলেন, “কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।


উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here