সাজাভোগের পর ৪১ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে মিয়ানমার

0
178

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ৪১ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
বুধবার মিয়ানমারের অভ্যন্তরে মংডুর পিওইতে দুই দেশের বিজিবি ও বিজিপির অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ পুলিশের অধিনায়ক লে. কর্নেল কাও না ইয়াং শো।

বিজিপি অধিনায়ক ৪১ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) অধিনায়কের কাছে হস্তান্তর করেন। তারপর তাদের নিয়ে বিকেল ৩টার দিকে টেকনাফ ফিরে আসে বিজিবি প্রতিনিধি দল।

টেকনাফ জালিয়াপালং ঘাটে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমারের কারাগারে সাজাভোগ করা ৪১ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, মিয়ানমার থেকে ফেরত আনা ৪১ জন বাংলাদেশি নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশে ফেরত আসা ৪১ জনের মধ্যে মৌলভীবাজার জেলার ১ জন, কক্সবাজারের উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ২২ জন, পার্বত্য জেলা রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৭ জন ও খাগড়াছড়ির ১ জন রয়েছেন।


সাজাভোগের পর ৪১ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে মিয়ানমার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here