আমতলীতে শিক্ষকদের মানববন্ধনে ইউপি সদস্যের বাঁধা গ্রেফতার ১

0
66

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামরার ঘটনার বিচার চেয়ে রবিবার উপজেলার শিক্ষকরা মানববন্ধন করেছেন।

ওই মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ইউপি সদস্য মো.মজিবুর রহমান ককন তালুকদার বাঁধা দেয়। ওই সময় ইউপি সদস্য শিক্ষকদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন। এঘটনার পরপরই প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের মানববন্ধনে বরিবার সকালে।

জানাগেছে, আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের কাছে উপজেলা যুবলীগ সদস্য মোঃ মিজানুর রহমানওতার সহযোগীরা দুই লাখ টাকা চাঁদা দাবী করেন।ওই টাকা দিতে অস্বীকার করায় তাকে গত ২১ অক্টোবর রাতে সন্ত্রাসী মিজানুর রহমান, তোতা তালুকদার, আবুল কালাম আজাদ নয়া তালুকদার ও তাদের সহযোগীরা বিদ্যালয় হোস্টেল থেকে শিক্ষক রফিকুল ইসলামকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। ওই রাতে তারা ঘোপখালী এলাকায় নয়া মিয়ার কলাবাগানে নিয়ে বেঁধে লোহার রড দিয়ে রাতভর বর্বরোচিত নির্যাতন চালায়।

এঘটনায় শিক্ষক রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২৮ অক্টোবর আমতলী থানায় মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

এমামলার অন্যতম আসামী তোতা তালুকদারকে পুলিশ শনিবার দিবাগত রাতেপটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে।তোতার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় পাঁচটি মামলা রয়েছে।

এ মামলার অপর আসামীদের গ্রেপ্তারওশাস্তি দাবীতে রবিবার সকালে আমতলী উপজেলা শিক্ষকদের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ইউপি সদস্য মজিবুর রহমান ককন তালুকদার ওই মানববন্ধনে বাঁধা দেয়। ওই সময় শিক্ষকদের দেখে নেয়ার হুমকি দেন তিনি।

এঘটনায় চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির আমতলী থানায় ইউপি সদস্যের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। অপর দিকে এ মানববন্ধনে গ্রেপ্তারকৃত আসামী তোতা তালুকদারের বিচার চেয়ে তার বাবা আবুল কালাম তালুকদার অংশ নিয়েছেন।

দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন,শাহ আলম কবির ও সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিক্ষক রফিকুল ইসলামের ওপর বর্বরোচিত হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানিয়েছেন। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন,সন্ত্রাসীদের পক্ষ নিয়ে মানববন্ধনে ইউপি সদস্য মজিবুর রহমান ককন তালুকদার বাঁধা দেন।এসময় শিক্ষকদের তিনি অশ্লীল ভাষায় গালাগাল এবং দেখে নেয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আমতলীতে শিক্ষকদের মানববন্ধনে ইউপি সদস্যের বাঁধা গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here