জাতীয় পার্টির কাঁধে ভর দিয়ে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায় -‌ আলতাফ হোসেন চৌধুরী

0
50

আল ফাহাদ স্টাফ,রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালী – ১আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক বিমানবাহিনী প্রধান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায়। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। তিনি বলেন, নির্বাচন পেছানোর চেষ্টা দেশের মানুষ বরদাস্ত করবে না।

অদ্য রবিবার (২ নভেম্বর) বিকালে দুমকি উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাংগনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুমকি উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী এম.এ হক, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, নারী ও শিশু অধিকার ফোরামের পটুয়াখালী জেলা শাখার সভাপতি জেসমিন জাফর,‌ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৈফিক আলী খান কবির, পটুয়াখালী জেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো:জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, আংগারিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবাহান, দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক মোঃআহসান ফারুক, মিজানুর রহমান, সাইদুর রহমান খান, মাইনুল হাসান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব জাহিদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমূখ।


জাতীয় পার্টির কাঁধে ভর দিয়ে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায় -‌ আলতাফ হোসেন চৌধুরী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here