নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী

0
30

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধূরী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

একই দিনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

জেলা বিএনপির সহসভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধূরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে আশরাফ উদ্দিন বকুলকে প্রার্থী ঘোষণা করা হলে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জামাল আহমেদ চৌধূরী নির্বাচন করে ৭৭ হাজার ২৪৯ ভোট পান। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন রাজু ১ লাখ ৪২ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আশরাফ উদ্দিন বকুল। তিনি ২০ হাজার ৪৩১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিনের কাছে পরাজিত হন। ওই নির্বাচনে রাজিউদ্দিন রাজু পেয়েছিলেন ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল আহমেদ চৌধূরী বলেন, “জীবন ও যৌবন দিয়ে আমি দলের জন্য কাজ করেছি। তাই এবার মনোনয়ন দাখিল করেছি। আমি দলের বাইরে নই। দল যে সিদ্ধান্ত দেবে, তা আমি মেনে নেব। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।”


নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here