
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি’র মনোনীত প্রার্থী, লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা শেষে রোকন উদ্দিন বাবুল সাংবাদিকদের বলেন, নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি, মনে হয় যে এ নির্বাচনটা ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই আসনে দীর্ঘদিনের বিএনপি’র নেতা কর্মীদের সকল বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান কে উপহার দিবো ইনশাআল্লাহ।





