নড়াইলে সেনা অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা

0
49

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আশপাশে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে আসলাম শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক আসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মো. আজগর শেখের ছেলে।

সেনা সদস্যরা আটককৃত আসামির কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং নগদ ৩৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন।

আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।


নড়াইলে সেনা অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here