Home আইন-আদালত নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাদল মোল্যা (১২) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত বাদল মোল্যা কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যা ছেলে। সে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল মোল্যা নামের ওই স্কুলছাত্র মোটরসাইকেল কিনে না দোওয়ায় জন্য তার বাবাকে বলেন তার বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে। মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা করে এক পর্যায়ে বাড়িতে গিয়ে নিজ ঘরে থাকা ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তার তার নিজ ঘরে গেলে তাকে ফাঁনের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরিক্ষা-নীরিক্ষা করে তিনি জানান বাদল আর বেঁচে নেই। পরে কালিয়া থানা পুলিশ খবর পেয়ে ওইদিন রাতে মরদেহটি হেফাজতে নেয়। এরপর পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here