
জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে তৃপ্তি বেকারী নামক একটি রুটির কারখানায় (বেকারী) অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির অপরাধে উক্ত কারখানার মালীক নিতাই চন্দ্র রায় কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি আইটেম তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে সহকারী কমিশনার ভূমি মোঃ রেজওয়ানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি এর সিও মোঃ মাসুদ আলম প্রমূখ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যকর খাদ্য ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে পরিচালনা করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।












