‘বিএনপি ক্ষমতায় আসলে কলাপাড়া-রাঙ্গাবালী উন্নয়নের রোড মডেল তৈরি হবে’

0
28

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোনো বিকল্প। উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিলো। আবারও বিএনপি ক্ষমতায় আসলে কলাপাড়া-রাঙ্গাবালী উন্নয়নের রোড মডেল তৈরি হবে।

শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনী এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিলো আওয়ামীলীগ ও বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার। সুতরাং যে কোনো হিসেবে বোঝা যায় যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়ার জ্যেষ্ঠ নাগরিক রাখাইন লুফ্রু মাস্টার। যুব সংগঠক রোকনুজ্জামান পান্নু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খান, সাংবাদিক মুহিব্বুল্লাহ মহিব, রুমান ইমতিয়াজ তুষার, কাজী সাইদ, জহিরুল ইসলাম মিরন, ব্যবসায়ী দিলীপ কুমার হাওলাদার, সংগঠক রেজাউল করিম বাবলা প্রমুখ।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় কলাপাড়া উপজেলা বিএনপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।


‘বিএনপি ক্ষমতায় আসলে কলাপাড়া-রাঙ্গাবালী উন্নয়নের রোড মডেল তৈরি হবে’

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here