বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো – মেজর হাফিজ

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম নির্দ্বিধায় পালন করবে। এজন্য সকলে শহীদ জিয়ার দল বিএনপিকে ভোট দিবেন। আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিবেন এবং নির্বাচনের পরে আমার থেকে জবাবদিহিতা বুঝে নিবেন। আগামী নির্বাচনের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণভোটের বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। সংবিধান সংশোধনের ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সেহেতু আপনারা সকলে হ্যাঁ ভোট দিবেন। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ তে ভোট দিবেন।

কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো – মেজর হাফিজ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles