আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

0
66

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সেলিম মাহমুদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. গোলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

​উদ্বোধনী বক্তব্যে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. গোলাম ফারুক বলেন, “সুস্থ সংস্কৃতি ও ক্রীড়া চর্চা সুন্দর সমাজ গঠনে অপরিহার্য ভূমিকা রাখে।” অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম হাওলাদার, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তৈয়বুর রহমান, কুকুয়া গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আহমেদ সিবলী সাদিক রানা, সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লোছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ এবং চুনাখালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহাবুব উল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবার, আমতলী উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. তৌফিকুর ইসলাম ও কুকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাহাত তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক মো. ইকবাল হাসান রুবেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here