বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাইট কেয়ার একাডেমির স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাইট কেয়ার একাডেমি তালিম পুর এর আয়োজনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাংবাদিক হানিফ পারভেজ এর উপস্থাপনায় এবং একাডেমির প্রতিষ্টাতা হাজী আব্দুল মুকিত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালিম পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই বন্ধু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম হিরা,বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল হক,প্রধান শিক্ষক আতিকুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য কামাল আহমদ,আব্দুল হান্নান,জাহাঙ্গীর আলম,ফখরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্হিত ছিলেন উমর আলী,জিয়াউর রহমান,বাবুল আহমদ,হাফিজুর রহমান বাছন,আলী হুসেন,মুতি লাল ও একাডেমির সহকারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনদের ইজ্জদের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ। যাদের ত্যাগ ও রক্তের অক্রান্ত পরিশ্রমের মধ্যে আমাদের কে বিজয় এনে দিয়েছে। তাদের রুহের আত্নার মাগফিরাত কামনা করছি।

কোমলমতি শিক্ষার্থীদের উদ্দ্যোশে এসময় একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল মুকিত বলেন, আপনাদের পড়াশুনা ভালো ভাবে করতে হবে। নিয়মিত একাডেমিতে আসতে হবে, নিয়মিত ক্লাসের পড়া শেষ করতে হবে, বেশি বেশি করে পড়াশোনার প্রতি নজর রাখতে হবে উপস্থিত অভিবাবক দের লক্ষ্য করে বলেন সকল অভিবাকদের কে সন্তানদের প্রতি আরো যত্নশীল হতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ি প্রতিযোগিদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দগন।


বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাইট কেয়ার একাডেমির স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here