পিএইচজি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান কাল ।

শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

১৯১৭ সালে প্রতিষ্ঠিত পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের (পিএইচজি) দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান কাল রোববার থেকে শুরু হচ্ছে। শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

তিনি জানান, রোববার সকাল ১১টা শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে শিক্ষার্থীরা বিয়ানীবাজার পৌরশহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবেন। দুপুর ১২টায় আলোচনা সভা, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশ গ্রহনের নানা অনুষ্ঠান এবং সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সাথে সঙ্গীত পরিবেশন করবেন ফোক শিল্পী আশিক। সোমবার সমাপনী অনুষ্ঠান শেষ হবে ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।
২০১৭ সালে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। শুরু দিকে নানান প্রতিবন্দকতা এবং পরবর্তীতে করোনা ভাইরাসের মহামারির কারণে উদযাপন পেছানো হয়েছিল।


পিএইচজি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান কাল ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here