হাতিয়ায় ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার অভিযোগ

0
147

অনলাইন ডেস্ক

নোয়াখালী-৬ আসনের হাতিয়ার পূর্ব চর আমানউল্লাহ হাওলাদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের গেটের তালা ও সিসি ক্যামেরা ভেঙ্গে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার পর ভোট কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আমানউল্লাহ হাওলাদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল বিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিজাইডিং অফিসার বলেন, ‘একটি প্রতীকের দেড় শতাধিক কর্মী-সমর্থক মিলে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে আমাদের কেন্দ্র দখল করে এবং কেন্দ্রের গেট ও সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তারা ‘‘প্রিজাইডিং অফিসার কই, তাকে খুন করতে হবে’’ বলে স্লোগান দিতে থাকলে আমি ভয়ে একটি কক্ষের ভিতরে দরজা বন্ধ করে পালিয়ে যাই।’

তিনি বলেন, ‘একপর্যায়ে তারা নির্বাচনি বুথগুলোতে প্রবেশ করে সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে থাকা ব্যালটগুলো নিয়ে জোরপূর্বক সিল মেরে তা ব্যালট বক্সে রাখে। আমি তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ভোট গ্রহণ বন্ধ রেখেছি।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নোয়াখালী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি জানা মাত্র সেখানে আমরা কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যদের পাঠিয়েছি। তারা বর্তমানে সেখানে আছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


হাতিয়ায় ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here