সত্য প্রকাশিত হোক, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী: জামায়াত আমির

0
89

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, প্রিয় দেশবাসী, আজ আমাদের বিজয়ের দিন। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে পারে। তাদেরকে কোনো সুযোগ দেবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরোনো ফ্যাসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।’

তিনি লেখেন, ‘আপনাদের সামনে ঘটে যাওয়া সকল অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন কারা এর সঙ্গে জড়িত। সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী।’


সত্য প্রকাশিত হোক, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী: জামায়াত আমির

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here