Home রাজশাহী বিভাগ জয়পুরহাট জেলা জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়ী

জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়ী

জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়ী

জয়পুরহাট জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৫৭ হাজার ১২৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট। এতে আব্দুল বারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬ হাজার ২৪ ভোট বেশি পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১০৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল চূড়ান্ত হয়েছে। গণনা শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।


জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here