
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট। তার বিপরীতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শেখ নূরে আলম হামিদী রিক্সা প্রতীকে ভোট পেয়েছেন ৪৯ হাজার ১৮৯।
দুই উপজেলায় দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২ জন। দুই উপজেলায় ১৬৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।













