জয়পুরহাট-১ জামায়াত, ২ আসনে বিএনপি জয়ী

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ফজলুর রহমান সাঈদ ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানকে পরাজিত করেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৫১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।

অন্যদিকে জয়পুরহাট-২ আসনে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল বারী। এ আসনের মোট ১০৪ টি কেন্দ্রের ফলাফলে তিনি ১ লাখ  ৫৭হাজার ১২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১হাজার ১২ ভোট।

ফলাফল ঘোষণার খবরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন এবং বিজয় উল্লাস করেন। অন্যদিকে জয়পুরহাট ২ আসনের বিএনপি কর্মী সমর্থকরা কালাই উপজেলা শহরে বিজয় উল্লাস করেন।


জয়পুরহাট-১ জামায়াত, ২ আসনে বিএনপি জয়ী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles