কুষ্টিয়া-২ আসনে জামায়াতের আব্দুল গফুর বিজয়ী

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রায় ৪৬ হাজার ৫৩৪ ভোটের ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ মো. আব্দুল গফুর।

দুই উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের মোট ১৭০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। আব্দুল গফুর এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৮ জন। বিএনপি ও জামায়াত ছাড়াও এ আসনে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।


কুষ্টিয়া-২ আসনে জামায়াতের আব্দুল গফুর বিজয়ী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles