পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

0
51

অনলাইন ডেস্ক

হাইকোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিনপ্রাপ্ত পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলা হিসেবে। এসব মামলার মধ্যে রয়েছে বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা।

অপর একটি মামলা করা হয়েছে সদর মডেল থানায়, যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

এর আগে গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট প্রথমে পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন। পরে গত ১৮ নভেম্বর তাঁকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here