ইরানে যৌথ হামলা: শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১

0
50

অনলাইন ডেস্ক

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব সিটিতে ৫১ স্কুলছাত্রী নিহত হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে পাঁচ, পরে ২৪ শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল।

এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে।

ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা।


ইরানে যৌথ হামলা: শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here