বিস্ফোরণে কেঁপে উঠলো তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকা

অনলাইন ডেস্ক

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার প্রকাশিত এসব প্রতিবেদনের বরাত দিয়ে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আঘাত হানে। এ ছাড়াও তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

এদিকে, ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধাতব টুকরো বা শ্র্যাপনেল নিচে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত ক্রমেই তীব্র আকার নিচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা বিমান হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ব্যবহারসব মিলিয়ে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

অন্যদিকে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেও নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

সেনাবাহিনীর দাবি, তারা বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় বিমান হামলা শুরু করেছে।

ইসরায়েলের দাবি, এসব হামলায় তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


বিস্ফোরণে কেঁপে উঠলো তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles