নড়াইলে অবৈধ ইঞ্জিল চালিত ট্রলির ধাক্কায় শিশু নিহত

0
68

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধ ইঞ্জিল চালিত ট্রলির ধাক্কায় লিমন নামে (৩) বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু লিমন কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের ইকরামুল ফকিরের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি অবৈধ ইঞ্জিল চালিত ট্রলি যাচ্ছিলো। এসময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয় ট্রলিটি। এসময় লিমনের মাথা, নাক, পাসহ শরীলের একাধিক জায়গায় আঘাত লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নড়াইলে অবৈধ ইঞ্জিল চালিত ট্রলির ধাক্কায় শিশু নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here