বড়লেখার জাহিদুল পাসপোর্ট আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাড়ীতে

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজারে এসেছিলেন বড়লেখা উপজেলার করমপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (২৪)। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট পেলেও জীবিত বাড়ি ফেরা হয়নি তার। ফিরেছেন লাশ হয়ে।

পথেই এক দুর্ঘটনায় প্রাণ গেছে তার। রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবার্টী এলাকায় মৌলভীবাজার-বড়লেখা সড়কে বুধবার (৩০ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সিএনজি অটোরিকশা চালককে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. জাহিদুল ইসলাম নিজের পাসপোর্ট নিতে বাড়ি থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ২৫-৭৭৮১) চালিয়ে মৌলভীবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান।
পাসপোর্ট নিয়ে ফেরার পথে দুপুর ১২ টার দিকে রাজনগর উপজেলার গোবিন্দবার্টী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১২-৬৩১৩) তার মোটর সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের আয়াছ মিয়ার ছেলে সিএনজি অটোরিক্সা চালক সুমন মিয়া (৩৪) কে আটক করেছে।


বড়লেখার জাহিদুল পাসপোর্ট আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাড়ীতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here