বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভা

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং ইউনিয়ন তথ্যকেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩০ মার্চ) বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক তথ্য কমিশন ঢাকা (হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মাহমুদা খাতুন, সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ।

এসময় জনঅবহিতকরণ অনুষ্ঠানে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে দিক-নির্দেশনামূলক আলোচনা শাহাদাৎ হোসেইন।

এছাড়াও বিভিন্ন দপ্তররের সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here