মিরসরাইয়ে বারুণী স্নানঘাট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন

মোঃ কামরুল হাসান,মিরসরাই উপজেলা প্রতিনিধি:

ভারতের সবচেয়ে ভালো বন্ধু হলো বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের সময় শরনার্থীদের আশ্রয়সহ বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে ভারত। কোন অশুভ শক্তি ভারত-বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে পারবে না। ১৯৭২ সালের সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। বারুনি স্নান উপলক্ষে মিরসরাইয়ের করেরহাটের ঐতিহ্যবাহী পশ্চিম জোয়ার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও জগন্নাথঘাট পরিদর্শন শেষে “সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন এসব কথা বলেন। তিনি আরো বলেন, মহা পূর্ণ তিথি বারুণী স্নানে দেহের সকল পাপ তাপ বিনাশ হয়ে যায়। বাংলাদেশের সনাতনীদের ধর্মীয় উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন রচনা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে উক্ত আলোচনা সভায় বারুনী স্নান ঘাট ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং রিপন দাশ ও অমিতাভ দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ নাজমুল আলম বিপিএম (বার), পিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) মোঃ জাকির হোসেন খান, পিপিএম। শুভেচ্ছা বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি মিহির চন্দ্র নাথ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারন সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন।


মিরসরাইয়ে বারুণী স্নানঘাট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here