সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে-এমপি শাওন

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক:

সরকার বর্তমানে দেশের জিডিপিতে মৎস্য খাত অসামান্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এতে করে দেশে কর্মসংস্থান সৃষ্টিসহ দারিদ্র বিমোচন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ এ প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবিসহ সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এর আগে র‌্যালীতে অংশ গ্রহণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুছ, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে-এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here