বড়লেখায় মাহে রমজান উপলক্ষে ফুডস্ প্যাক বিতরণ 

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির আয়োজনে সংগঠনের চেয়ারম্যান মাহতাব আল মামুনের উদ্যোগে সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও দাতা সদস্যদের অর্থায়নে রামাদ্বান ফুডস প্যাক কিছুসংখ্যক হতদরিদ্র মানুষের মাজে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩১মার্চ) বিকাল ৩.৩০ ঘটিকার সময় সংগঠনের প্রতিষ্ঠাকালীন কার্যালয়ে ফুডস প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ।

সংগঠনের স্থায়ী পরিষদের সহকারী সমন্বয়ক সিরাজুল ইসলাম শিরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস স্বপন, জাকির হোসেন,সংগঠনের ভাইস চেয়ারম্যান আহমেদ জাকারিয়া,তোফাজ্জল হোসেন শান্ত প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ উপহার স্বরুপ রমজান ফুডস প্যাক হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন।

বার্তা প্রেরক
হানিফ পারভেজ
বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি
০১৮১৯৫৬৪৭৪২
৩১/০৩/২২


বড়লেখায় মাহে রমজান উপলক্ষে ফুডস্ প্যাক বিতরণ 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here