ভোলার শম্ভুপুরে ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ সফিউল্লাহ গ্রেপ্তার

0
5

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার তজুমুদ্দিন উপজেলায় মাদকের বিরুদ্ধে এক সফল অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ বহুদিনের চিহ্নিত মাদক সম্রাট সফিউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

​আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১১ ঘটিকায় তজুমুদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) সুমনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শম্ভুপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

​স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটককৃত সফিউল্লাহ দীর্ঘদিন ধরে শম্ভুপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। তার মূল সহযোগী ও নেপথ্য কারিগর হিসেবে কাজ করে তার ভাই শাহাবুদ্দিন, যিনি এই মরণফাঁদ ইয়াবা ব্যবসার প্রধান পরিচালনা করে আসছেন। শুধু সফিউল্লাহ ও শাহাবুদ্দিনই নন, তাদের পুরো পরিবারের ভাই ও ভাতিজারা এই অবৈধ মাদক সিন্ডিকেটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

​দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী পরিবারের ইয়াবা কারবারের কারণে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল। আজকের এই সফল গ্রেফতারের পর এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​তজুমুদ্দিন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সফিউল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


ভোলার শম্ভুপুরে ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ সফিউল্লাহ গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here