ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জেরধরে মারপিট আহত ২

বিশেষ প্রতিনিধি:

লালমোহনে পূর্ব শত্রুতার জেরধরে দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড রাজা মিয়াগো বাড়িতে গত শুক্রবার দুপুরে এঘটনা ঘটে।

জানাযায়,রমাগঞ্জ ২ নং ওয়ার্ডের রাজা মিয়াগো বাড়ির সামছল হকের সাথে দীর্ঘ দিন যাবৎ শত্রুতা চলে আসছে একই বাড়ির সাকাউদ্দিন পিং মৃত আহাম্মদ এর সাথে।

তার রেশধরে শত্রুবার দুপুরে সামছল হকের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে সাথী আক্তার তাদের জমিতে মাটি কাটতে গেলে এতে বাধা প্রদান করে সাকা উদ্দিন ও তার স্ত্রী পরে এক কথা কাটাকাটির একপর্যায়ে বটির কান্দে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত হয় সামছল হকের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে সাথী আক্তার পরে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এঘটনায় আহতের পরিবার ন্যায় বিচার দাবি করেন।


ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জেরধরে মারপিট আহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here