বড়লেখায় নিসচার পৃষ্টপোষক বাকের আহমদের স্বেচ্ছায় রক্তদান

হানিফ পারভেজ, বড়লেখা উপজেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান মাসেও থেমে নেই নিসচা বড়লেখা উপজেলা শাখার মানবিক কার্যক্রম। রোজা রেখে ১২তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ।

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৃষ্টপোষক বাকের আহমেদ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোজা রেখেও মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০ ঘটিকায় হলি লাইফ স্পেশালাইজড (প্রাঃ) হাসপাতালে চিকিৎসাধীন একজন অসুস্থ রোগী’কে ১২তম বারের মতো তিনি স্বেচ্ছায় (ও পজেটিভ) রক্তদান সম্পন্ন করেন।

নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক ক্রীড়া সংগঠক বাকের আহমেদ দেশের বৃহৎ প্রাচীনতম ছাত্র সংগঠনের সাথে জড়িত থেকেও শত ব্যস্ততার মাঝে তিনি স্বতঃস্ফূর্তভাবে তাহার মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাহার প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

উল্লেখ্য: নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম গণমাধ্যম’কে জানান, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা ইলিয়াস কাঞ্চন মহোদয়ের নেতৃত্বে নিসচা বড়লেখা উপজেলা শাখা সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনা মুক্ত উপজেলা গড়তে কাজ করে যাচ্ছে।

তাঁরা আরোও জানান, নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক সংগঠন শুধু সড়কে নয় তার পাশাপাশি নিসচা’র কর্মীবৃন্দ দেশব্যাপী প্রতিনিয়ত সামাজিক-মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বড়লেখা উপজেলায়ও নিসচা’র বিভিন্ন সামাজিক-মানবিক স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যহত রয়েছে এবং নিসচা’র কার্যক্রম’কে আরও তরান্বিত করতে সকলের প্রতি তাঁরা আন্তরিক সহযোগিতা কামনা করেন।


বড়লেখায় নিসচার পৃষ্টপোষক বাকের আহমদের স্বেচ্ছায় রক্তদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles