ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনায় পিটিয়ে জখমের অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনায় ছবিরুল (৬০) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ছবিরুল হকের জামাতা কামাল হোসেন জানান, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভেদুরিয়া দালাল বাজরের পশ্চিম মাথার আরজুর কাপড়ের দোকানের সামনে সেরাজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উল্যাহর সাথে ছবিরুল হকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাওলানা বশিরের পক্ষ নিয়ে মাহমুদ হাসান বাবুল, আবদুর রহমান আরজু, মৌলভী নুরুল ইসলাম ও সাইফুল ইসলাম আক্তারসহ কয়েকজন মিলে ছবিরুল হককে বেদম পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী ছবিরুল হককে লালমোহন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন।

কামাল হোসেন আরও জানায় মারামারির সময় ছবিরুল হক তাদের সাথে হাতাহাতি করতে গিয়ে মাওলানা বশিরের নাকে আঘাত লেগে নাক ফেটে যায়। এখন তারা উল্টো বলছে ছবিরুল হক নাকি তাদেরকে মেরেছে।

এ ব্যাপারে মাওলানা বশিরের সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনায় পিটিয়ে জখমের অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here