মেডিকেলের দেশ সেরা অর্জন ডুমুরিয়ার মিম

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:

মঙ্গলবার প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। জানা যায়, মীম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশে তিনি ৯২ দশমিক ৫ পেয়েছেন। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএতে পেয়েছেন ২০০ নম্বর।

মীমের পিতা মো. মোসলেম উদ্দিন সরদার। তিনি ডুমুরিয়া কলেজের সহকারী অধ্যাপক। তার মায়ের নাম খাদিজা খাতুন। তিনি একজন সরকারি চাকরিজীবী। ২০১৯ সালে যশোর বোর্ডের ডুমুরিয়া সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। ২০২১ সালে খুলনাট সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন তিনি। ডুমুরিয়া সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের বাসিন্দা সরদার মোসলেম উদ্দীন বর্তমানে পরিবার পরিজনসহ খুলনার মৌলভীপাড়া এলাকায় থাকেন।

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

দেশের সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এবার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন এক হাজার ৮৮৫ জন ছাত্র। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা দুই হাজার ৩৪৫ জন।


মেডিকেলের দেশ সেরা অর্জন ডুমুরিয়ার মিম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here