খুলনায় আলোচিত শিক্ষার্থী হত্যা মামলার আসামি রিফাত গ্রেপ্তার

0
2

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার বহুল আলোচিত শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে পিরোজপুরের নেছারাবাদ থেকে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

​এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে উক্ত এলাকা থেকে অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত রিফাত সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকার বাসিন্দা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে এসআরবি দাবি করেছে, রিফাত শিক্ষার্থী আজমুল হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

​পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত রিফাতকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।


খুলনায় আলোচিত শিক্ষার্থী হত্যা মামলার আসামি রিফাত গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here