রাজধানীর আজিমপুর কলোনি থেকে নার্সের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

রাজধানীর লালবাগ আজিমপুরের দক্ষিণ কলোনির একটি বাসা থেকে কাবেরী রানি সরকার (৩২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোলার চরফ্যাশন থানার স্বপন চন্দ্র সরকারের সন্তান কাবেরী। বর্তমানে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসার নিচতলায় থাকতেন।

বুধবার (৬ এপ্রিল) ভোরে আজিমপুর দক্ষিণ কলোনির ৩০/বি নম্বর বাসার নিচতলা থেকে মরদেহ উদ্ধার করে লালবাগ পুলিশ। নিহত কাবেরী রানি সরকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


রাজধানীর আজিমপুর কলোনি থেকে নার্সের মরদেহ উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles