ঢাকার কেরানীগঞ্জে টিসিবির পণ্য বাইরে বিক্রি করতে গিয়ে আটক ২

0
105

অনলাইন ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জে ন্যাযমূল্যে বিক্রির জন্য বরাদ্দ টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে রাতের আধারে দোকানে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন দুইজন। তাদের নাম আব্দুল কাইয়ুম (৩৩) ও আশ্রাফ আলী (৩০)। তাদের একজন মালবাহী পিকআপ ড্রাইভার ও অন্যজন লেবার।

উদ্ধার মালামালের মধ্যে ২৭০ লিটার তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে একটি পিকআপ থেকে সন্দেহজনকভাবে কিছু মালামাল দ্রুত একটি দোকানে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে সন্দেহ হলে গিয়ে দেখা যায় এগুলো টিসিবির পণ্য। পরে জনতার সাহায্যে পুলিশ এসে দুইজনকে আটক করে। তবে মূল হোতা পালিয়ে গেছেন।

বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী বলেন, ৫ এপ্রিল ইউনিয়নের দুটি ডিলারের মাধ্যমে তিনশত কার্ডদারীকে টিসিবির পণ্য দেওয়ার দেওয়ার কথা থাকলেও তা আসেনি বলে আমাকে জানায় মো. নেওয়াজ আলী। মালামাল আটকের ব্যাপারে এখনই শুনলাম।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, টিসিবির পণ্যসহ পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে এবং ডিলারকেও আটকের চেষ্টা চলছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক আব্দুল কাইয়ুম জানান, তারা বাস্তা ইউনিয়নের দড়িগাও এলাকা থেকে রোহিতপুর বাজারে ভাড়ায় এসেছেন। এর মালিক নেওয়াজ আলী তাদের বলেছেন, এরশাদের দোকানে মালগুলো পৌঁছে দিতে। এর বেশি তারা কিছুই জানেন না।

তবে নেওয়াজ আলীর এক স্বজন সংবাদমাধ্যমকে জানান,  এটা নেওয়াজের ভাগ্নে আশিকের কাজ। আশিকই তার নামে ডিলার নিয়েছে। নেওয়াজ এ ব্যাপারে কিছুই জানেন না।


ঢাকার কেরানীগঞ্জে টিসিবির পণ্য বাইরে বিক্রি করতে গিয়ে আটক ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here