
মোঃ আব্দুর রহীম হাজারী
ইমাম হোসাইন শহীদ হলেন
কারবালার ঐ মাঠে
আমরা যে জানতে পারি
ইতিহাসের ঐ পাঠে।
ইয়াজিদ এর সেনাপতি
ইবনে যিয়াদের কথা
শিমার এসে আঘাত করে
হোসাইন বসা যেথা।
দুঃসাহসী শিমার এসে
হোসাইন এর গলায়,
শহীদ হলেন নবীর নাতি
ছুরি যখন চালায়।
নবী বংশের কাঁদছে যেন
হোসাইন এর ঐ শোকে
আহলে বাইতে ব্যথিত আজ
কারবালার ঐ দুঃখে।





